দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,  কলাপাড়াঃ
কলাপাড়ায় রজপাড়া দ্বীন-ই-এলাহী দাখিল মাদ্রাসার দাখিল-২০২৬ ইং পরীক্ষার্থী ও শিক্ষক এ এস এম বজলুর রশীদের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার।
মাদ্রাসার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার ও মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী শিক্ষক এ এস এম বজলুর রশীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *