তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত আলী মোল্যা গ্রেপ্তার

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত আলী মোল্যা গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট : নড়াইলের নড়াগাতীতে আট বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের মাথাভাঙা গুচ্ছগ্রাম এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

গ্রেপ্তার আলী মোল্যা ওই গ্রামের মৃত দুদু মোল্যার ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি তার ঘরের পেছনে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হয়। এসময় ওত পেতে থাকা আলী মোল্যা শিশুটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি পানের বরজে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে তার চাচা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্ত আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা সংগঠিত হয়ে অভিযুক্ত আলীকে আটক করে নড়াগাতী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *