তদন্ত ও দোষীদের শাস্তির নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

তদন্ত ও দোষীদের শাস্তির নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

স্ফুলিঙ্গ ডেক্স :

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মৃত্যুর ঘটনাটি সরকারের উচ্চপর্যায়ের নজরে এসেছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই অমানবিক ভিডিওটি তার দৃষ্টিগোচর হয়েছে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত ঘটনার পেছনের সত্যতা উদঘাটন করার নির্দেশ দিয়েছেন। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কুকুরটিকে কুমিরের সামনে ঠেলে দিয়ে থাকে বা কোনো অমানবিকতা প্রমাণিত হয়, তবে তাকে আইনের আওতায় আনা হবে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, ঘটনাস্থলে উপস্থিত অনেকে যখন ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন, তখন অসহায় প্রাণীটিকে কুমিরটি টেনে পানির নিচে নিয়ে যাচ্ছিল। এ সময় কেউ সেটিকে উদ্ধারে এগিয়ে না আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে মানবিকতা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ইতিপূর্বে এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগ মৃত কুকুরের ময়নাতদন্ত সম্পন্ন করেছে এবং জলাতঙ্ক পরীক্ষার জন্য ল্যাবে নমুনা পাঠিয়েছে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *