ডিবি পুলিশের হাত থেকে বাঁচতে ইয়াবা ভক্ষণ ! জীবন সংকটে মাদক ব্যবসায়ী

ডিবি পুলিশের হাত থেকে বাঁচতে ইয়াবা ভক্ষণ ! জীবন সংকটে মাদক ব্যবসায়ী

স্ফুলিঙ্গ ডেক্স :

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাত থেকে গ্রেপ্তার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এক যুবক। গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তাকে মাদারীপুর থেকে রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সোহাগ ফকির (৩৬) মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মৃত মোফাজ্জেল ফকিরের ছেলে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার একটি স-মিলের পাশে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় সোহাগকে আটক করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে নিজের কাছে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯টি ইয়াবা গিলে ফেলেন।

পরবর্তীতে সোহাগের শরীরে তল্লাশি চালিয়ে অন্য একটি প্যাকেটে থাকা আরও ১৯ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি। তাকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসার পর তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেন।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম জানান, গ্রেপ্তার এড়াতেই মূলত ওই যুবক ইয়াবাগুলো গিলে ফেলেছিলেন। এই ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি পাহারায় ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *