জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তা নেই : দুই মাসের পর্যাপ্ত মজুত আছে বলে জানালো মন্ত্রণালয়

স্ফুলিঙ্গ ডেক্স :

দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে, যা দিয়ে আগামী দুই মাস অনায়াসে পার করা সম্ভব হবে। বিশেষ করে কৃষিকাজে ব্যবহারের জন্য ডিজেলের কোনো সংকট হবে না বলে নিশ্চিত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে ৯১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করে মোট ১ কোটি ৫৬ লাখ ৯০০ টাকা অর্থদণ্ড আদায় এবং ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে সারা দেশ থেকে মোট ৫ লাখ ৪২ হাজার ৩৬ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৬ হাজার লিটার ডিজেল, ৩৯ হাজার ৭৭৬ লিটার অকটেন এবং ৮৭ হাজার ৯৫৯ লিটার পেট্রোল রয়েছে। এমনকি চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস ওয়েলও উদ্ধার করেছে মোবাইল কোর্ট।

বর্তমান মজুতের চিত্র:

মুখপাত্র মনির হোসেন চৌধুরী আজকের দিনের সর্বশেষ মজুত পরিসংখ্যান তুলে ধরেন:

  • ডিজেল: ১ লাখ ১৩ হাজার ৮৫ টন।

  • অকটেন: ৩১ হাজার ৮২১ টন।

  • পেট্রোল: ১৮ হাজার ২১ টন।

  • ফারনেস ওয়েল: ৭৭ হাজার ৫৪৬ টন।

চট্টগ্রামের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি সম্পর্কে তিনি বলেন, এখান থেকে দেশের মোট চাহিদার মাত্র ২০ শতাংশ সরবরাহ করা হয়। রিফাইনারিটি বর্তমানে আংশিক চালু থাকলেও মে মাসের প্রথম সপ্তাহ থেকে এটি পূর্ণদমে কাজ শুরু করতে পারবে। তবে রিফাইনারি বন্ধ থাকলেও সরকারের তেল আমদানির বিকল্প ব্যবস্থা থাকায় বাজারে কোনো প্রভাব পড়বে না।

ফাইল ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *