বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া।
পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে কলাপাড়ায় তরুণদের ব্যতিক্রমী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার বেলা এগারোটায় কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, প্রান্তজন এবং একশনএইড বাংলাদেশের আয়োজনে উপজেলা প্রশাসন মাঠে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সংগঠক, পরিবেশকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এসময় শপথ বাক্য পাঠ করান কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য এবং কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।
শপথে অংশগ্রহনকারীরা ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য পরিবার, বন্ধু ও সমাজের মানুষকে সচেতন রাখতে ভূমিকা রাখার পাশাপাশি একটি নিরাপদ, সবুজ, বাসযোগ্য ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিজ্ঞা করেন। ছবি ভিডিও থেকে সংগৃহীত।

