যশোরে ট্যাক্সি ও মাইক্রো শ্রমিক দলের দোয়া ও খাবার বিতরণ

যশোরে ট্যাক্সি ও মাইক্রো শ্রমিক দলের দোয়া ও খাবার বিতরণ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে। শনিবার (৬ই জুন, ২০২৬) যশোর জেলা জাতীয়তাবাদী ট্যাক্সি, পিকআপ ও মাইক্রো শ্রমিক দলের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শরফুদ্দৌলা ছোটলু,সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল। এছাড়াও যশোর জেলা শ্রমিক দল এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, আদর্শ এবং আধুনিক বাংলাদেশ গঠনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। পরবর্তীতে উপস্থিত সর্বস্তরের মানুষ ও দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *