চালের বস্তার নিচে চাপা পড়ে ৭ যাত্রীর মৃত্যু

স্ফুলিঙ্গ ডেক্স :

পহেলা বৈশাখের ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার হাসানপুর এলাকায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী ওই ট্রাকটিতে চালের বস্তার ওপর ১৩ জন যাত্রী ছিলেন। ট্রাকটি দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা যাত্রীরা ভারী চালের বস্তার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— দিনাজপুরের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ (৫৫)। হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে যে, নিহতদের সবার বাড়ি দিনাজপুর জেলায়। তারা মূলত শ্রমজীবী মানুষ ছিলেন যারা জীবিকার তাগিদে ট্রাকে করে গন্তব্যে যাচ্ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আহত ৬ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *