খেলার ছলে আগুন : ছোট্ট দুই শিশু ভাই-বোনের করুন মৃত্যু

স্ফুলিঙ্গ ডেক্স : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় খেলার ছলে নিজেদের লাগানো আগুনে দগ্ধ হয়ে জাহেদা আক্তার (১৪) এবং আব্দুল মালেক (৩) নামের দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার এওচিয়া ইউনিয়নের লটমনি এলাকার ‘জেএমবি ব্রিকস’ নামক একটি ইটভাটায় এই করুণ ঘটনা ঘটে।

নিহত শিশুরা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ইটভাটা শ্রমিক দম্পতি মো. হাসান ও হালিমা আক্তারের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান-হালিমা দম্পতি সন্তানদের নিয়ে ইটভাটার পাশেই পলিথিন ও খড় দিয়ে তৈরি একটি অস্থায়ী কুঁড়েঘরে বসবাস করতেন। বিকেলে মা-বাবা দুজনেই ইটভাটায় কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে শিশু জাহেদা ও মালেক ঘরের পাশে খড়কুটো নিয়ে খেলার সময় আগুন ধরিয়ে দেয়। পলিথিনের ঘর হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তারা ঘর থেকে বের হওয়ার সুযোগ পাওয়ার আগেই অগ্নিদগ্ধ হয়ে ভেতরেই প্রাণ হারায়।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সিরাজ কুতুবী জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ঘর থেকে দুই ভাই-বোনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১৫ মার্চ, ২০২৬                                                                                                                        প্রতীকী-ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *