কালীগঞ্জে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে এক সাংবাদিককে গালিগালাজ, মারধর ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৫ এপ্রিল) সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের এসআর ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হাসান ফিরোজ (৪০) বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের দুলাল মুন্দিয়া গ্রামের বাসিন্দা সাংবাদিক মেহেদী হাসান ফিরোজ রোববার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে তেল নিতে এসআর ফিলিং স্টেশনে যান। এসময় শিবনগর এলাকার সাবেক কমিশনার মার্জেদ হোসেনের ছেলে তারিকুল ইসলাম বিপ্লব (৩৮) সিরিয়াল ভঙ্গ করে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা করেন। সাংবাদিক ফিরোজ এর প্রতিবাদ করলে বিপ্লব ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে মারধর ও খুন-জখমের হুমকি দেন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, ঘটনার সময় তিনি প্রমান হিসেবে নিজের মোবাইলে ভিডিও ধারণ করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওইদিন রাত সোয়া ৮টার দিকে অভিযুক্ত বিপ্লব তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সাংবাদিক ফিরোজের মেসেঞ্জারে পুনরায় অশালীন ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। বর্তমানে সাংবাদিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত তারিকুল ইসলাম বিপ্লব একজন দুর্ধর্ষ প্রকৃতির ব্যক্তি। এর আগে ২০২১ সালে তিনি স্থানীয় এক জনপ্রতিনিধিকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা এবং আব্দুর রহমান নামে এক মানসিক প্রতিবন্ধীকে পুড়িয়ে হত্যার চেষ্টার মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, সাংবাদিককে হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, সাংবাদিক মেহেদী হাসান ফিরোজকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কালীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে অভিযুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

অভিযুক্তের ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *