কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় নিহত শিশুর

মোঃ মাসুদ রানা (কালীগঞ্জ)ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে মাটি টানা ট্রাক্টরের চাপায় মোস্তাফিজুর রহমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার(১ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোস্তাফিজুর রহমান মধুপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। শিশু মোস্তাফিজুর রহমান মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, স্কুল থেকে ফিরে বিকেলে দুই ভাই বাইসাইকেলে পারশ্রীরামপুর মাঠের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালুখালী মাঠের গভীর নলকূপের কাছে সড়কে উল্টো দিক থেকে আসা একটি মাটি টানা ট্রাক্টর দ্রুত গতিতে আসা দেখে তারা দাড়িয়ে পড়ে। এ সময় পিছনে বসা মোস্তাফিজুর ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু মোস্তাফিজুর। এসময় ট্রাক্টর চালককে আটক করে স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা ট্রাক্টর চালককে পুলিশে সোপর্দ করে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *