চৌগাছা (যশোর) প্রতিবেদক:
যশোরের চৌগাছা থানা পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকরামুল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইকরামুল হুদা চৌগাছা গ্রামের মৃত কাঞ্চনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২২ মে) রাত ৮.৩৫ ঘটিকার সময় চৌগাছা থানার এএসআই (নিঃ) মোঃ আব্দুর রহমান শান্ত সঙ্গীয় ফোর্সসহ পৌরসভাস্থ হুদা চৌগাছা এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হুদা চৌগাছা গ্রামের মোঃ ইসরাইল হোসেনের কলাবাগানের দক্ষিণ পাশ থেকে ইকরামুলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। থানা এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

