ঝিনাইদহে চরম রাজনৈতিক উত্তেজনা: ছাত্রদলের পাল্টা মামলা

ঝিনাইদহে চরম রাজনৈতিক উত্তেজনা: ছাত্রদলের পাল্টা মামলা

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে জেলা ছাত্রদল।
শনিবার (২৩মে) দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির।
এর আগে শুক্রবার রাতে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। এর পরদিনই পাল্টা মামলা করে ছাত্রদল।
জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী-র ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হন। ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত থানায় অবস্থান নেন। পরে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশের পাহারায় রাতেই ঝিনাইদহ ত্যাগ করেন নাসীরুদ্দিন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *