এসএসসি পরীক্ষা পেছানোর খবর নিছক গুজব

স্ফুলিঙ্গ ডেক্স :

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পূর্বঘোষিত নির্ধারিত সময়েই সারাদেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত ওই সভায় শিক্ষামন্ত্রী বলেন, “ফেসবুকে পরীক্ষা পেছানোর বিষয়ে যে খবর ছড়াচ্ছে, তার কোনো সত্যতা নেই। কিছু অসাধু চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা ভয়ের কারণে এমন গুজব ছড়াচ্ছে।” তিনি আরও যোগ করেন, পরীক্ষার রুটিন অনেক আগেই নির্ধারিত হয়েছে এবং প্রশ্নপত্র মুদ্রণের কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তাই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।

 এর আগে সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে আয়োজিত অপর এক সভায় শিক্ষামন্ত্রী আসন্ন পরীক্ষাকে সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ এবং সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের ঘোষণা দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরীক্ষা কেন্দ্রে বা খাতা মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্বরত কেউ যদি অবহেলা করেন, তবে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

 গুজবে কান দিয়ে সময় নষ্ট না করে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর পরীক্ষা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

ফাইল ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *