স্ফুলিঙ্গ রিপোর্ট :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে যশোর-নড়াইল সড়কে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিআরটিএ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি পরিবহনকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৫ মে) যশোর-নড়াইল রোডের ঝুমঝুমপুর এলাকায় জেলা প্রশাসন, যশোর ও বিআরটিএ, যশোরের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করা, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার বিষয়ে পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
এ সময় অবৈধ রুট পারমিটসহ বিভিন্ন অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় তিনটি পরিবহনকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও সোহাইব হাসান আকন্দ। প্রসিকিউশন প্রদান করেন বিআরটিএ, যশোরের ইনস্পেক্টর মো. তারিক হাসান। ছবি সংগৃহীত।

