স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বাঘারপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে লিপিকা কুন্ডুলি (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৫ মে ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাঝিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিপিকা কুন্ডুলি জহুরপুর ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের সুমির কুমার কুন্ডুলির স্ত্রী।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘরের ময়লা-আবর্জনা পরিষ্কার করা নিয়ে স্বামীর সঙ্গে লিপিকার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে পরিবারের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ফাইল ছবি।
আরো পড়ুন

