অসহনীয় গরমে ঘরবন্দি মানুষ

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সূর্যের প্রখর তাপে জনজীবন ও প্রকৃতি পুড়ছে। অসহনীয় গরমে চুয়াডাঙ্গা পৌরসভা এলাকার রাস্তার পিচ গলে যাওয়ার মতো বিরল ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে শ্রমজীবী মানুষের নাভিশ্বাস উঠেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৩ শতাংশ। আবহাওয়া পর্যবেক্ষক জাহিদুর রহমান জানান, জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

তীব্র তাপে চুয়াডাঙ্গা শহরের পৌরসভার সামনের প্রধান সড়কের পিচ গলে নরম হয়ে যেতে দেখা গেছে। চলন্ত যানবাহনের চাকার ঘর্ষণে পিচ উঠে আসায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এমন পরিস্থিতি এর আগে জেলায় খুব কমই দেখা গেছে।

প্রচণ্ড রোদে কৃষি শ্রমিক ও দিনমজুররা মাঠে কাজ করতে পারছেন না। একটু পরপরই তাদের বিশ্রামের জন্য ছায়ার নিচে আশ্রয় নিতে হচ্ছে। ভ্যান চালক সালাম মিয়া জানান, গরমে লোকজন ঘর থেকে বের না হওয়ায় সারাদিন রাস্তায় যাত্রী মেলেনি, ফলে তাদের আয়ও অনেক কমে গেছে। একদিকে জ্বালানি তেলের সংকট, অন্যদিকে আগুনের মতো তাপ—সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *