১২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

১২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

শহিদ জয় :
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত মিরাজ দফাদার (৪২)। তিনি শহরের নাজির শংকরপুর এলাকার বাসিন্দা এবং তার স্থায়ী বাড়ি নরেন্দ্রপুর পূর্বপাড়ায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) বিকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মুজাহিদ ভিলার সামনে থেকে মিরাজ দফাদারকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *