হামের তান্ডবে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

হামের তান্ডবে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

স্ফুলিঙ্গ ডেক্স :

সারাদেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এর তীব্র উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া নিয়মিত বুলেটিনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মৃত ৮ জনের মধ্যে ২ জন সরাসরি হামে আক্রান্ত ছিলেন। বাকি ৬ জন মারা গেছেন হামের তীব্র উপসর্গ নিয়ে। গত ১৫ মার্চের পর থেকে দেশে হাম পরিস্থিতির মারাত্মক অবনতি লক্ষ্য করা যাচ্ছে। এই এক মাসের ব্যবধানে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৪ জন এবং হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন হিসেবে ১৭২ জনের মৃত্যু হয়েছে।

সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত এক মাসে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫ জন। তবে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন। বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে হামের লক্ষণ নিয়ে ভর্তি আছেন হাজার হাজার রোগী। এ পর্যন্ত ১৩ হাজার ১২৯ জন হাসপাতালে ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৯৬ জন। তবে এখনো বিশাল সংখ্যক শিশু হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। শিশুদের শরীরে তীব্র জ্বর ও লালচে দানা দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *