সহপাঠীর হাতে কলেজছাত্রী ধর্ষিত

সহপাঠীর হাতে কলেজছাত্রী ধর্ষিত

স্ফুলিঙ্গ ডেক্স :  সোমবার, ২৩ মার্চ ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে অভিযুক্ত সহপাঠী তুহিন হোসেন ওরফে সালমানকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদগঞ্জের গল্লাক আদর্শ কলেজের ওই শিক্ষার্থী রোববার সকালে তার সহপাঠী সালমানের সঙ্গে ঘুরতে বের হন। অভিযোগ রয়েছে, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের একটি নির্জন স্থানে নিয়ে সালমান তাকে জোরপূর্বক ধর্ষণ করে। নির্যাতনের ফলে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। লোকচক্ষুর অন্তরালে তাকে সন্ধ্যার দিকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত সালমান।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানকে গ্রেফতার করেছে। সে উপজেলার হামছাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানান:”ধর্ষণের অভিযোগে আমরা অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। ভুক্তভোগী বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

প্রতীকী-ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *