বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি পদে অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবুল হোসেন ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চৌকি আদালত আইনজীবী সমিতি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সব পদের মনোনয়ন ফরম বিক্রি করে নির্বাচন কমিশন। কিন্তু মনোনয়ন দাখিলের নির্ধারিত দিনে নির্বাচন কমিশনের কাছে একটি করে মনোনয়ন ফরম জমা পড়ে। এতে আজ নির্ধারিত দিনে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শাহজাহান পারভেজ।
এর আগে চৌকি আদালত আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা চৌকি আদালতের আইনজীবী ভবনে অনুষ্ঠিত হয়।
এদিকে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নতুন কমিটির সভাপতি পদে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সম্পাদক পদে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবুল হোসেন পুন:নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ১১৪ পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন এমপি, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার,সাবেক উপজেলা বিএনপি আহব্বায়ক আলহাজ্ব মনিরুজ্জামান মনির, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মাননু, প্রতিস্ঠাকালীন সদস্য ও সহ- সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,সাবেক সহ সভাপতি আলহাজ্ব মো এনামুল হক, কলাপাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক অমল মুখার্জী,সাবেক সফল সাধারন সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, অর্থ সম্পাদক শরীফুল হক শাহীন, স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু প্রতিস্ঠাতা সভাপতি হুমায়ুন কবির জুয়েল, সাধারন সম্পাদক বিশ্বাস রাশেদ মোশারেফ কল্লোল, লালুয়া গাজী ফুটবল একাডেমির প্রতিস্ঠাতা সভাপতি গাজী মনিরুল ইসলাম মনির, সুশাসনের জন্য নাগরিক (সুজন), কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

