লঞ্চের ধাক্কায় মৎস্য অভিযানের স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ !

লঞ্চের ধাক্কায় মৎস্য অভিযানের স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ !

স্ফুলিঙ্গ ডেক্স : ভোলার লালমোহনে মেঘনা নদীতে মৎস্য রক্ষা অভিযানে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে মৎস্য বিভাগ ও পুলিশের একটি টিম। বুধবার সন্ধ্যা ৮টার দিকে লালমোহন উপজেলার মঙ্গলসিকদার লঞ্চঘাটে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে মো. ফখরুল নামে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, ইলিশের অভয়াশ্রমে জাটকা নিধন রোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে মৎস্য অফিসের ৩জন স্টাফ ও ৩জন পুলিশ সদস্য একটি স্পিডবোটে অভিযানে বের হন। দুর্ঘটনাকালে ঢাকা থেকে চরফ্যাশনগামী ‘এমভি কর্ণফুলী-১২’ লঞ্চটি ঘাটে ভেড়ার সময় স্পিডবোটের সাথে প্রচল ধাক্কা লাগে। এতে মুহূর্তেই বোটটি উল্টে যায়। ৫ জন সদস্য সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল ফখরুল পানির স্রোতে তলিয়ে যান। তার বাড়ি বরিশালে বলে জানা গেছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, নদীতে থাকা অবস্থায় স্পিডবোটটির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেলে স্রোতের টানে সেটি লঞ্চের নিচে ঢুকে পড়ে। নিখোঁজ ফখরুলকে উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। বরিশাল থেকে আরও একটি ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দেওয়ার কথা রয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *