স্ফুলিঙ্গ রিপোর্ট :
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৭২ বোতল স্কাফ সিরাপ ও ২৯২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার সামান্তা চারাতলা এলাকায় অভিযান চালিয়ে মুজাহিদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি মহেশপুর উপজেলার চারাতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
র্যাব জানায়, অভিযানের সময় উদ্ধার হওয়া ৩৭২ বোতল স্কাফ ও ২৯২ বোতল ফেন্সিডিল সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত আলামত মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

