ভিডিও বানতে রাজি না হওয়ায় তরুণীকে ধর্ষণ : টিকটকার আটক

সাভারের আশুলিয়ায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলার পর আজ বিকেলে তাকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

ভুক্তভোগী ওই তরুণীর অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ইমরান তাকে দিয়ে বিভিন্ন টিকটক ভিডিও তৈরি করিয়ে আসছিলেন। গত ১২ মার্চ দুপুরে ওই তরুণী ভিডিও তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ইমরান। অভিযোগ উঠেছে, ওই দিনই পলাশবাড়ী এলাকায় ইমরান তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। শুধু তাই নয়, ধর্ষণের পর অন্য সহযোগীদের নিয়ে ওই তরুণীকে মারধরও করা হয়।

এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় বিপি ইমরান ছাড়াও জুনায়েত ও সোমাইয়া নামের আরও দুই কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইমরান ওই এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। তিনি সেখানে ভাড়া বাসায় থেকে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও তৈরি করতেন।

১৫ মার্চ, ২০২৬                                                                                                                  প্রতীকী-ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *