পেট্রোল পাম্পে হাহাকার : যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে সারা দেশের জ্বালানি সরবরাহ

পেট্রোল পাম্পে হাহাকার : যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে সারা দেশের জ্বালানি সরবরাহ

নিজস্ব প্রতিবেদক | ২৩ মার্চ ২০২৬

দেশজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতির উন্নতি না হলে এবং পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে যেকোনো সময় সারা দেশে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার (২২ মার্চ) রাতে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই আশঙ্কার কথা জানায়। তারা দাবি করেছে, ডিপো থেকে চাহিদার তুলনায় তেলের সরবরাহ অনেক কম, যার ফলে পাম্পগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভিড় সামলাতে পাম্প কর্মীরা হিমশিম খাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তেলের ঘাটতির পাশাপাশি পাম্পগুলোতে এখন চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। সম্প্রতি ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে গভীর রাতে সংঘবদ্ধ চক্র পাম্পে এসে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা করেছে। এমনকি লাঠিসোঁটা নিয়ে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনাও ঘটছে। মালিকপক্ষ বলছে, পাম্পে ন্যূনতম নিরাপত্তা না থাকায় তারা ব্যবসা চালিয়ে যেতে ভয় পাচ্ছেন।

সংগঠনটির মতে, বর্তমানে ডিপো থেকে তেল পরিবহনের সময়ও ট্যাংকারগুলো লুট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে পাম্পগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।

ফাইল-ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *