পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যা

পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যা

স্ফুলিঙ্গ ডেক্স :  ২৫ মার্চ ২০২৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত বনানী শিকদার (৩৫) ওই এলাকার পুলিশ সদস্য সুব্রত শিকদারের স্ত্রী।

স্থানীয় ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ সকালে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাখালহাটি গ্রামে শিশুদের পটকাবাজি ফোটানো নিয়ে ঘটনার সূত্রপাত। বাজির একটি ফুলকি প্রতিবেশী মন্টু শিকদারের স্ত্রীর কাপড়ে পড়লে বনানী শিকদারের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মন্টু শিকদার উত্তেজিত হয়ে লাঠি দিয়ে বনানীর মাথায় ও শরীরে উপুর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহতের স্বামী সুব্রত শিকদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 ফাইল-ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *