নওয়াপাড়ায় মুদি দোকানে দুঃসাহসিক চুরি

নওয়াপাড়ায় মুদি দোকানে দুঃসাহসিক চুরি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন একটি মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ সিগারেট চুরি করে নিয়ে গেছে।

 গত ৩০ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টা থেকে ১ মে বিকাল সাড়ে ৪টার মধ্যে যেকোনো সময়ে ঘটনাটি ঘটেছে। দোকানের মালিক মেহেদী হাসান (৪৫) জানান, তিনি প্রতিদিনের মতো রাতে তার “মেহেদী স্টোর” নামের দোকানটি বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন বিকালে দোকান খুলতে এসে দেখেন, দোকানের চালের টিন কাটা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, অজ্ঞাতনামা চোর বা চোরেরা দোকানে ঢুকে ড্রয়ারে থাকা নগদ প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা, একটি স্মার্টফোন (মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা) এবং বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট (মূল্য প্রায় ৬০ হাজার টাকা) চুরি করে নিয়ে গেছে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজনকে বিষয়টি জানানো হয়। এলাকাবাসীর ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে এই চুরি সংঘটিত করেছে।

এ বিষয়ে অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *