ঘুরুলিয়ায় শিশুদের ঝগড়া নিয়ে বড়দের রক্তক্ষয়ী হামলা

ঘুরুলিয়ায় শিশুদের ঝগড়া নিয়ে বড়দের রক্তক্ষয়ী হামলা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে শিশুদের তুচ্ছ মারামারিকে কেন্দ্র করে একটি বাড়িতে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুই জন পুরুষ ও এক জন নারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের ঘুরুলিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— আয়নাল, টিপু ও রিজিয়া। তাঁরা সবাই ঘুরুলিয়া এলাকার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে এলাকার শিশুদের মধ্যে খেলাধুলা নিয়ে সামান্য ঝগড়া ও মারামারি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার রাজন ও রাজুসহ ৫-৬ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আয়নালদের বাড়িতে চড়াও হয়। বাড়িতে ঢুকে তাঁরা এলোপাতাড়ি মারপিট শুরু করলে আয়নাল, টিপু ও রিজিয়া গুরুতর জখম হন।

হামলার পর স্বজনরা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তাঁরা হাসপাতালের পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত হলেও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *