কবরের ওপর তাণ্ডব : বাবার শেষ চিহ্নও রক্ষা পেল না লোভী সন্তানের হাত থেকে

কবরের ওপর তাণ্ডব : বাবার শেষ চিহ্নও রক্ষা পেল না লোভী সন্তানের হাত থেকে

স্ফুলিঙ্গ ডেক্স : ২৫ মার্চ ২০২৬

পৈত্রিক সম্পত্তির ভাগ কম পাওয়ায় মৃত বাবার কবরের বেড়া ও ঘেরাও ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছোট ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে তীব্র সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আব্দুল মান্নান মিয়া তার জীবদ্দশায় ৪ বিঘা জমি ৫ ছেলের মধ্যে বণ্টন করে দিয়ে যান। তবে মেঝ ছেলে ইকবাল মিয়াকে তুলনামূলক বেশি জায়গা দেওয়া হয়েছে—এমন অজুহাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সব থেকে ছোট ছেলে শাহ আলম মিয়া শালু। মঙ্গলবার দুপুরে তিনি তার বাবার কবরের ওপর উঠে চারপাশের ঘেরাও ও বেড়া ভাঙচুর করেন। উল্লেখ্য, মেঝ ছেলের প্রাপ্ত জায়গার মধ্যেই বাবার কবরস্থানটি অবস্থিত।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শাহ আলম মিয়া একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন এবং কারো কথা শুনলে তাকে হুমকি-ধমকি প্রদান করেন। ঘটনার পর থেকে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে বিষয়টি সাময়িকভাবে সমাধানের চেষ্টা করেছেন। একজন সন্তানের হাতে বাবার কবরের এমন অবমাননা গ্রামবাসী মেনে নিতে পারছে না।

ছবি ভিডিও থেকে নেয়া

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *