স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসি ও সমমানের ধর্মীয় শিক্ষা বিষয়ের পরীক্ষায় ১ হাজার ৫৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বোর্ড সূত্রে জানা গেছে, এদিন ইসলাম ও নৈতিক শিক্ষা (১১১), হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা (১১২), বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা (১১৩) এবং খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা (১১৪) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২৯৯টি কেন্দ্রে মোট ১ লাখ ৯ হাজার ৩৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন জানান, বিভিন্ন জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো— খুলনায় ১৮১ জন, বাগেরহাটে ১৪৩ জন, সাতক্ষীরায় ১৫৯ জন, কুষ্টিয়ায় ২৪১ জন, চুয়াডাঙ্গায় ১১২ জন, মেহেরপুরে ৮৫ জন, যশোরে ২৭৪ জন, নড়াইলে ৮০ জন, ঝিনাইদহে ২২৮ জন এবং মাগুরায় ৮৪ জন। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।ফাইল ছবি।


