২২ কেজি গাঁজা ও মদসহ ২কারবারি গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

খুলনার দৌলতপুর থানা পুলিশের এক সফল অভিযানে বড় অংকের মাদকসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে মুহসিন মোড়স্থ যশোর-খুলনা মহাসড়কে চেকপোস্ট চলাকালীন একটি ট্রাক থেকে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্র জানায়, গভীর রাতে দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম মহাসড়কের হাসান মটরসের সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় যশোরগামী লেনের একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

ট্রাকটি তল্লাশি করে এর সামনে কেবিন থেকে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় মাদক পাচারের অভিযোগে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— দৌলতপুর পশ্চিম সেনপাড়ার সাহেব আলী মিনার ছেলে মোঃ সুমন মিনা (৩০) এবং মানিকতলা মেইন রোডের মোঃ হীরা মাতবরের ছেলে ইমবাত আলী ওরফে জনি মাতবর (৩৪)।

দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের এই বিশাল চালানের নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *