২ তরমুজ ব্যবসায়ী নিহত : আহত ৩০

স্ফুলিঙ্গ ডেক্স :

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ভাঙ্গা পৌর সদরের কৈডুবি সদরদী গ্রামের জাহাঙ্গীর মোল্লা (৩৭) এবং শেখ আলমগীর (৪৫)। তারা পেশায় তরমুজ ব্যবসায়ী ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মাদারীপুরগামী ‘শাহ ফরিদ পরিবহন’-এর একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা তরমুজবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় শেখ আলমগীরকে হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই দুর্ঘটনায় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফাইল ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *