১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মামুন গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মাদকমুক্ত নড়াইল গড়ার প্রত্যয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ আল মামুন (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) নড়াইল জেলার লোহাগড়া পৌরসভাধীন লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অমিত বিশ্বাস ও এসআই মো. টিটু আলীর নেতৃত্বে একটি চৌকস টিম লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মহসিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ওত পেতে থাকে। এসময় সন্দেহভাজন মামুনকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো. আব্দুল্লাহ আল মামুন লোহাগড়া থানাধীন মঙ্গলহাটা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। দীর্ঘ দিন ধরে সে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, নড়াইল জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *