হেলপারের হাতে ট্রাকের স্টিয়ারিং : নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল সেই সহকারীর!

স্ফুলিঙ্গ ডেক্স : রাজবাড়ীতে চালকের পরিবর্তে হেলপারের হাতে ট্রাকের নিয়ন্ত্রণ থাকায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা গেছেন চালকের সহকারী সজীব হোসেন (২৩)। রবিবার ভোরে সদর উপজেলার কামালদিয়া ব্রিজের ওপর এই মর্মান্তিক মৃত্যু ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাটোর থেকে আলুবোঝাই ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের কামালদিয়া ব্রিজে পৌঁছালে দেখা যায়, চালকের পরিবর্তে ট্রাকটি চালাচ্ছিলেন সহকারী সজীব। ব্রিজের ওপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে তিনি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই বিশাল ট্রাকটি রেলিং ভেঙে খাদে পড়ে উল্টে যায়।

বিকট শব্দে ট্রাকটি পড়ে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার কাজে ছুটে আসেন। দেখা যায়, ট্রাকের ভেতরে থাকা চালক আহত হলেও অলৌকিকভাবে বেঁচে যান। কিন্তু সহকারী সজীব ট্রাক এবং আলুর বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর আহত চালক নিজেই স্বীকার করেন যে সজীব ট্রাক চালাচ্ছিলেন। পরে চালক স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক সেবা নিয়ে এলাকা ত্যাগ করেন।

খবর পেয়ে আহলাদিপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সজীবের মরদেহ উদ্ধার করে। হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ নাথ জানান, নিহত সজীব নাটোরে সদর উপজেলার বসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

হাইওয়েতে অভিজ্ঞ চালকের বদলে সহকারীর হাতে গাড়ি ছেড়ে দেওয়া যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, এই দুর্ঘটনা আবারও তার প্রমাণ দিল।

১৫ মার্চ, ২০২৬                                                                                                       ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *