বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
কলাপাড়ার সড়কে যেন সমুদ্র থেকে উঠে এলো বিশাল ১৪ ফুটের ইলিশ। তার পিছনে হেঁটে চলছে বিশাল বক। পথে পথে বিতরণ করা হয়েছে মুড়ি, খই, বাতাসাও জিলাপি।
সেচ্ছাসেবী সংগঠন রংধনু কলাপাড়ায় প্রথমবারের মতো এই বর্ণঢ্য বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে। আর এতে অংশ নেয কলাপাড়ার হাজার হাজার স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। শত শত মুখোশ হাতে নিয়ে ঢাক, ঢোল, কাস, করতালের তালে তালে শিশু কিশোরসহ সব বয়সের মানুষ গেয়ে চলে বৈশাখের গান।
রংধনু’র সভাপতি হুমায়ুন কবির জুয়েল সিকদার বলেন, প্রায় ৩৩ বছর পর কলাপাড়ায় এত বড় বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। তারা শোভাযাত্রায় তুলে ধরতে চেষ্টা করেছেন কলাপাড়ার ঐতিহ্য ও ব্রান্ড সামুদ্রিক ইলিশ, হারিয়ে যাওয়া বক। এছাড়া শতশত মুখোশ ছাড়াও শোভাযাত্রায় ছিলো কৃষান,কৃষাণীদের জীবনগাঁথা, খাল বিলে মাছ ধরার হারিয়ে যাওয়া নানা সামগ্রী। মূলত নতুন প্রজন্মকে বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করে দিতে তাদের এই আয়োজন । ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু


