নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত মার্চ মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র নিয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা আড়াইটায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মার্চ/২০২৬ মাসে জেলাজুড়ে সংঘটিত বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরা হয়। সভায় বিশেষ করে মামলা তদন্তের অগ্রগতি, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপরাধ দমনে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অফিসার ইনচার্জদের (ওসি) প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, মো: সোয়েব আহমেদ, হিমন বিশ্বাসসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ।
ছবি সংগৃহীত।


