মাগুরা পুলিশ লাইন্সে ‘আনন্দে আনন্দে বৈশাখ বরণ-১৪৩৩’ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, মাগুরা: বাঙালির চিরন্তন সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে মাগুরায় উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) মাগুরা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য আয়োজনে “আনন্দে আনন্দে বৈশাখ বরণ-১৪৩৩” অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

এদিন পুলিশ লাইন্স মাঠ পরিণত হয় এক টুকরো গ্রামীণ বাংলায়। বাহারি সাজসজ্জা আর আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ পরিবেশনায় মুখর ছিল পুরো এলাকা। জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই বৈশাখী মিলনমেলায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলা পুলিশের এই ভ্রাতৃত্বপূর্ণ আয়োজনের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব দীপংকর ঘোষ। এছাড়াও পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও আমন্ত্রিত সুধীজন এই আনন্দ আয়োজনে শামিল হন।

উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন বাঙালি সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এই ঐতিহ্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *