মহেশপুরে মাইটিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মো:সাব্বির হোসেন মহেশপুর থেকে :
বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাইটিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ এপ্রিল) সকালে উপজেলার কেন্দ্রীয় দারুল উলুম মারকাজ হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইটিভির মহেশপুর উপজেলা প্রতিনিধি সরোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণমাধ্যমের বিকাশে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। মাইটিভি প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংস্কৃতিক চর্চা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে গণমাধ্যমটি আরও দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহেশপুরের সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হক, দৈনিক নবচিত্রের প্রতিনিধি জালাল উদ্দীন, সাংবাদিক জামসেদ আলম বকুল, আনন্দ টিভির প্রতিনিধি জাকির হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি মিজানুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে মাইটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা বজায় রাখার জন্য প্রার্থনা করা হয়।

ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *