মহিপুরে আবারো কোষ্ট গার্ডের হাতে সাড়ে ১৫’শত কেজি বিভিন্ন প্রকার সামুদিক মাছ জব্দ

মহিপুরে আবারো কোষ্ট গার্ডের হাতে সাড়ে ১৫’শত কেজি বিভিন্ন প্রকার সামুদিক মাছ জব্দ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত ১টার দিকে পটুয়াখালীর মহিপুর থানার হাজিপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর।
কোস্ট গার্ড সূত্র জানায়, সরকার ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ ৭ হাজার টাকা মূল্যের সাড়ে ১৫’শত  কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
পরে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।  বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *