বিদ্যুস্পৃষ্টে প্রাণ গেল মামা-ভাগিনার

‎মো: সাব্বির হোসেন মহেশপুর, ঝিনাইদহ:
‎ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল সরকার (৫৪) ও নূর আলম বাবু (৪৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা ভাগিনা। ‎রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকার বাগানমাঠ গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মৃত রফিকুল সরকার বাথানমাঠ গ্রামের মৃত জামসেদ সরকারের ছেলে এবং মৃত নূর আলম বাবু মৃত আবু সামা’র ছেলে।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, কৃষক রফিকুল সরকার দুপুরে গ্রামের মাঠে নিজের ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যায়। ওই সময় সেচ পাম্পের ছিঁড়ে যাওয়া মোটরের তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি বুঝতে পেরে পাশের জমিতে কর্মরত নুর আলম বাবু তাকে উদ্ধার করতে ছুটে যান। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এক পর্যায়ে দুইজনই ঘটনাস্থলে মারা যান।

‎পরে মাঠে থাকা অন্য কৃষকরা জমিতে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। কবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ  উদ্ধার করে।

‎মহেশপুর থানার এসআই রেজাউল সমাজদার বলেন, মরদেহে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার লক্ষণ পাওয়া গেছে। এ কারণে নিহতদের পরিবারের লোকজন কোনো অভিযোগ করতে রাজি হননি।

‎মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, অনাপত্তির শর্তে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  আইনগত যথাযথ প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ পারিবারিক ভাবে দাফন করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হবে। ছবিতে স্বজনদের আহাজারি।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *