বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিল ডাকাতরা

বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিল ডাকাতরা

স্ফুলিঙ্গ ডেক্স : ঈদের ছুটিতে ঢাকা থেকে নাড়ির টানে বাড়ি ফেরার পথে পিরোজপুরে সশস্ত্র ডাকাত দলের কবলে পড়েছে একই পরিবারের পাঁচ সদস্য। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোররাত ৪টার দিকে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন জাঙ্গাইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে লিজা নামের এক নারী গুরুতর জখম হয়েছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ঢাকার নবীনগর থেকে একটি বাসে করে তারা পিরোজপুর পৌঁছান। সেখান থেকে ইজিবাইকে করে গ্রামের বাড়ি খাউল বুনিয়া যাওয়ার পথে ওত পেতে থাকা ৮-১০ জনের একদল মুখোশধারী ডাকাত গাছের গুঁড়ি ফেলে তাদের গতিরোধ করে। ডাকাতরা গলায় রামদা ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদের সাথে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান সবকিছু ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী গার্মেন্টস কর্মী বীথি আক্তার জানান, লুণ্ঠনের একপর্যায়ে এক ডাকাতের মুখোশ সরানোর চেষ্টা করলে তারা লিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *