পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় কনস্টেবলের আত্মহত্যা

খুলনা প্রতিনিধি: খুলনা রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় নিজের ইস্যুকৃত রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক রেলওয়ে পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা এলাকার জেলা রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগারে (ম্যাগাজিন গার্ড) এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্রাট বিশ্বাস ভোরবেলা অস্ত্রাগারের পাহারায় নিয়োজিত ছিলেন। ভোরে হঠাৎ গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে খুলনা রেলওয়ে ও সোনাডাঙ্গা থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন।

নিহত সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাসও পুলিশ সদস্য হিসেবে সাতক্ষীরা জেলায় কর্মরত আছেন। সম্রাট বিশ্বাসের অকাল মৃত্যুতে তার সহকর্মী ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। তবে পারিবারিক কোনো কলহ নাকি অন্য কোনো মানসিক চাপ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। খুলনা রেলওয়ে পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ছবিটি সিসিটিভি থেকে সংগৃহীত। ঘটনার আগ মুহূর্তের ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *