পাষণ্ড বাবার কাণ্ড : ছেলের গলায় হাসুয়া ঠেকিয়ে প্রবাসে থাকা মায়ের কাছে মুক্তিপণ দাবি !

পাষণ্ড বাবার কাণ্ড : ছেলের গলায় হাসুয়া ঠেকিয়ে প্রবাসে থাকা মায়ের কাছে মুক্তিপণ দাবি !

স্ফুলিঙ্গ রিপোর্ট : সন্তানকে  হত্যার হুমকি দিয়ে প্রবাসে থাকা স্ত্রীর কাছে টাকা দাবি-এমনই এক রোমহর্ষক ঘটনার সাক্ষী হলো চুয়াডাঙ্গার জীবননগর। নিজের আট বছরের শিশু সিয়ামকে অপহরণ করে গলায় হাসুয়া ঠেকিয়ে মুক্তিপণ চাওয়ার অভিযোগে বাবা আজিজুল ও তার বন্ধু আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে জীবননগরের পাকা দাসপাড়া এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সিয়ামের মা বর্তমানে ভারতের একটি কর্মস্থলে অবস্থান করছেন। এই সুযোগে বাবা আজিজুল তার সহযোগী আক্তারকে সাথে নিয়ে মঙ্গলবার বিকেলে নিজ সন্তানকে অপহরণ করে একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ছবি তুলে মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে সিয়ামকে হত্যার হুমকিও দেয় তারা। সন্তানের জীবন বাঁচাতে বিদেশ থেকে মা বিকাশের মাধ্যমে কিছু টাকা পাঠালেও পুলিশি অভিযানে ধরা পড়ার সময় তাদের কাছ থেকে ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলা ডিবি ও জীবননগর থানা পুলিশ দ্রুত অভিযানে নেমে রাত সাড়ে ৯টার দিকে আসামিদের পাকড়াও করে। এসময় অপরাধে ব্যবহৃত একটি স্মার্টফোন ও ধারালো হাসুয়া জব্দ করা হয়েছে। এই ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *