নদীর পাড় থেকে অজ্ঞাত অর্ধ-বিবস্ত্র নারীর মরদেহ উদ্ধার

নদীর পাড় থেকে অজ্ঞাত অর্ধ-বিবস্ত্র নারীর মরদেহ উদ্ধার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :

কলাপাড়ায় নদীর পাড় থেকে অজ্ঞাত (৩০) বছরের অর্ধ-বিবস্ত্র এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রবিবার বিকাল চারটায় উপজেলার লালুয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রাবনাবাদ নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, নাওয়াপাড়া সড়ক উন্নয়ন কাজে কর্মরত শ্রমিকরা প্রথমে মরদেহটি দেখে আশেপাশে খবর ও পুলিশে খবর দেয়।

তবে অজ্ঞাত নারীর মরদেহের পড়নে শুধু লাল রঙের সেলোয়ার আর উপরিভাগ বিবস্ত্র অবস্থায় উপুর হয়ে পড়ে ছিল। এছাড়া লাশের শরীর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে বলে জানান স্থানীয়রা।
পায়রা বন্দর নৌপুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ ভেসে আসা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ-পুলিশ সদস্য উপস্থিত রয়েছে। পিবিআই ও সিআইডি টিমের তদন্তের পর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *