নতুন কোনো কর ছাড়াই মণিরামপুর পৌরসভার বাজেট ঘোষণা

নতুন কোনো কর ছাড়াই মণিরামপুর পৌরসভার বাজেট ঘোষণা

মণিরামপুর প্রতিনিধি (যশোর) :

যশোরের মণিরামপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে করদাতাদের ওপর নতুন কোনো করের বোঝা না চাপিয়ে, নাগরিক সেবার মানোন্নয়ন ও দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রায় ১৬ কোটি ৫৯ লাখ টাকা আয় ও ব্যয় প্রাক্কলন করে এই সম্পূরক উন্মুক্ত বাজেট পেশ করা হয়।

আজ মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার বর্তমান প্রশাসক মো. সম্রাট হোসেন। একই মঞ্চ থেকে একই দিন মণিরামপুর উপজেলা পরিষদেরও উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের বাজেটের মূল দর্শন হলো ‘জনবান্ধব উন্নয়ন’। নাগরিকদের ওপর কোনো নতুন কর আরোপ না করেই কীভাবে পৌরসভার নিজস্ব আয় বাড়ানো যায় এবং সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়, বাজেটে সেই রূপরেখা দেওয়া হয়েছে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, স্ট্রিট লাইট স্থাপন এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ পৌরবাসী ও ব্যবসায়ীরা কর বৃদ্ধি না করে উন্নয়নমুখী এমন বাজেট প্রণয়ন করায় প্রশাসনকে স্বাগত জানিয়েছেন।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা তফিদুল ইসলামের অত্যন্ত নিপুণ সঞ্চালনায় বাজেট সভায় উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল এবং পৌরসভার প্রকৌশলী উত্তম মজুমদার।

পৌরসভার এই বিশেষ রূপরচনা সভায় দলমত নির্বিশেষে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারী খলিলুর রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মুহিববুল্লাহ মনু এবং পৌর বিএনপি নেতা আব্দুল হাই।

বাজেট সভায় বক্তারা মণিরামপুর পৌরসভার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং ঘোষিত বাজেটের প্রতিটি টাকার স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে সঠিক বাস্তবায়নের জোর দাবি জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *