ঝিনাইদহে বর্ণাঢ্য র‍্যালি ও কেক কেটে উদযাপন

 মাসুদ রানা, ঝিনাইদহ: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘যমুনা টেলিভিশন’ সফলতার সাথে ১২ বছর পেরিয়ে ১৩ বছরে পদার্পণ করেছে। এই গৌরবোজ্জ্বল মুহূর্তটি উদযাপনে আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে ঝিনাইদহে বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।

দুপুর ১২টার দিকে শহরের প্রধান সড়কে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতিতে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহমেদ নাসিম আনসারীসহ জেলার জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভি এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান। এছাড়াও এসএ টিভির ফয়সাল আহমেদ, সময় টেলিভিশনের লোটাস রহমান সোহাগ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন, চ্যানেল ওয়ানের আব্দুল্লাহ আল মামুন, এটিএন নিউজের ইমন হাসান, বাংলা টিভির গিয়াস উদ্দীন সেতু, কালবেলার শেখ ইমন, সোনালী নিউজের খান অনু এবং সংগ্রামের সাইফুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের এসএম আব্দুর রাজ্জাক রাজন, আমার সংবাদের সাইফুল ইসলাম, এনটিভির মঞ্জুরুল আহসান লিটু, জনকণ্ঠের মাসুদ রানা, বাংলা স্ট্রিমের বুরহান উদ্দীন, এদিনের বিপ্লব কুমার এবং আজকের পত্রিকার জাহিদুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।

কেক কাটার পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা যমুনা টেলিভিশনের গত এক দশকের সাহসী সাংবাদিকতার প্রশংসা করেন। তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে, আগামী দিনেও যমুনা টেলিভিশন সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা বলবে এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে সত্যের পথে অবিচল থাকবে।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *