ঝিনাইদহে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ২৬লাখ টাকার চেক বিতরণ

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার ১৬টি প্রতিষ্ঠান ও একজন অসুস্থ ব্যক্তির মাঝে সর্বমোট ২৬ লাখ টাকার এই চেক তুলে দেওয়া হয়।

জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন। এসময় তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সরকারের এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা পরিষদ সবসময় জনকল্যাণমূলক কাজে সাধারণ মানুষের পাশে আছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং নির্বাহী কর্মকর্তা তিথি রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ৬টি উপজেলার ১৬টি মসজিদ ও মন্দির এবং বিশেষ বিবেচনায় একজন গুরুত্বর অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য এই অনুদান প্রদান করা হয়েছে। ২৬ লাখ টাকার এই বরাদ্দ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *