জেলের জালে ২৩কেজির বিশাল কোরাল

নিজস্ব প্রতিবেদক, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কুয়াকাটা: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে ফারুক মাঝির জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। বুধবার (১ এপ্রিল) সকালে মাছটি কুয়াকাটা মাছ বাজারে নিয়ে আসা হলে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। শেষ পর্যন্ত মাছটি ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি হয়েছে।

কুয়াকাটা মৎস্য আড়তের ‘খান ফিশ’-এ মাছটি বিক্রির জন্য আনা হয়। সেখানে ডিজিটাল মিটারে ওজন দিয়ে দেখা যায় মাছটির প্রকৃত ওজন ২২ কেজি ৭০০ গ্রাম। পরবর্তীতে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মোট ৩০ হাজার ৬৪৫ টাকায় মাছটি বিক্রি করা হয়।

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া গ্রামের সফল জেলে ফারুক মাঝি জানান, সুন্দরবনের ৭ নম্বর এলাকায় জাল পাতার পর এই বিশাল কোরালটি তার জালে ধরা পড়ে। ভালো দামে মাছটি বিক্রি করতে পেরে তিনি বেশ আনন্দিত।

 খান ফিশের পরিচালক মোঃ জাহাঙ্গীর খান জানান, বর্তমানে বাজারে বড় সাইজের কোরাল মাছের ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রি করা সম্ভব হচ্ছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “উপকূলের জেলেদের জন্য এটি অত্যন্ত সুখবর। সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করার সুফল পাচ্ছেন জেলেরা। এভাবে নিয়ম মানলে আগামীতে আরও বড় আকৃতির মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *