চৌগাছায় ছাত্রদল-যুবদল সংঘর্ষ : আহত ৩ 

চৌগাছা (যশোর) প্রতিবেদকঃ

যশোরের চৌগাছায় আর এস ফিলিং স্টেশনে তেলের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এই সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন।
​আহতরা হলেন মোঃ শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩)। তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে ফিলিং স্টেশনে তেলের সিরিয়াল নিয়ে উপজেলা যুবদলের সদস্য রিয়াদ হোসেনের সাথে ছাত্রদল সদস্য বাবুর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। এতে তিনজন গুরুত্বর আহত হন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *