চৌগাছায় ইজিবাইকের চাপায় হাসপাতাল কর্মীর মৃত্যু

​চৌগাছা (যশোর) প্রতিবেদক:
যশোরের চৌগাছায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় সাজেদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে চৌগাছা-যশোর সড়কের কপোতাক্ষ অটো এলপিজি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের বজলুর রহমানের স্ত্রী। তিনি স্থানীয় ডিভাইন হাসপাতালের কর্মচারী ছিলেন।
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হাসপাতাল থেকে ডিউটি শেষ করে স্বামীর সঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সাজেদা বেগম। কপোতাক্ষ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়লে ইজিবাইকটি তার মাথার ওপর দিয়ে চলে যায়।
​স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে।
​ঘটনার পর ইজিবাইকসহ চালক পালিয়ে গেছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *